Dhaka 1:54 am, Friday, 2 October 2026
সর্বশেষ
‘পদক্ষেপ যথেষ্ট না, দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায় দেশবাসী’ রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড মাদককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সড়কির আঘাতে নিহত ১, আহত ৭ বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর গুপ্তচরবৃত্তি আইনের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:41:14 am, Wednesday, 30 September 2026
  • / 6 Time View

স্ত্রীর মৃত্যুর এক দিন পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার রাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০১ বছর বয়সী মাহাথিরের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার রাতে মাহাথিরকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়।

এর একদিন আগে একই হাসপাতালে তার ১০০ বছর বয়সী স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যান। তবে মাহাথিরকে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা জানানো হয়নি। 

তার দীর্ঘদিনের সহযোগী সুফি ইউসুফ জানান, চিকিৎসকদের কাছ থেকে মাহাথিরের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। মাহাথিরের ছেলে মোখজানি বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে বলেন, ‘পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত দুই দিন তার জন্য বেশ কঠিন ছিল। তবে এখন তিনি ভালো আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই।’ 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়। বুধবার তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েক বছরে মাহাথিরকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ কারণে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। 

চলতি বছরের জানুয়ারিতে বাড়িতে পড়ে গিয়ে তার ডান নিতম্বের হাড় ভেঙে যায়। এরপর তিনি প্রায় তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেন। বয়সের কারণে চিকিৎসকেরা তার অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি হুইলচেয়ার ব্যবহার করছেন। জুলাইয়ে নিজের ১০০তম জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্ত হয়ে পড়েন মাহাথির। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে ফুসফুসে সংক্রমণের কারণে তিনি প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। মাহাথিরের দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যা রয়েছে। ১৯৮৯ ও ২০০৭ সালে তার দুটি বাইপাস অস্ত্রোপচার হয়। এদিকে স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর মাহাথিরকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তার স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নেতারা শোক জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ছোট ভিডিওতে পাহাংয়ের সুলতান আবদুল্লাহ আহমদ শাহের সঙ্গে কথা বলতে দেখা যায় মাহাথিরকে। এ সময় স্ত্রীর মৃত্যুতে নিজের কষ্ট ও অবিশ্বাসের কথা জানান তিনি। মাহাথির বলেন, ‘আজ তাকে হারাব, তা আমি ভাবিনি।’ মাহাথির দীর্ঘদিন ধরে মালয় জাতীয়তাবাদের পক্ষে কথা বলে আসছেন। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দীর্ঘদিনের প্রভাবশালী নেতা।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রী থাকাকালে মাহাথির মালয়েশিয়ার অর্থনীতিতে বড় পরিবর্তন আনেন। তার সময়ে কৃষিনির্ভর অর্থনীতি থেকে দেশটি শিল্প ও উৎপাদন খাতে এগিয়ে যায়। এ সময় দেশজুড়ে বড় বড় সড়ক নির্মাণ এবং শিল্প খাতের উন্নয়ন হয়।

১৯৯০-এর দশকের শেষ দিকে এশিয়ার আর্থিক সংকটের সময়ও মাহাথিরের নেওয়া কিছু সিদ্ধান্ত আলোচিত হয়। সে সময় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ না নিয়ে দেশটির মুদ্রা রিঙ্গিতের বিনিময় হার মার্কিন ডলারের সঙ্গে নির্দিষ্ট করে দেন। 

তার সমর্থকেরা মনে করেন, এই সিদ্ধান্ত অর্থনীতিকে সংকট থেকে বের হতে সাহায্য করেছিল। তবে মাহাথিরের শাসন নিয়ে সমালোচনাও রয়েছে। বিরোধীদের দমন করার অভিযোগ তার বিরুদ্ধে বহুদিনের। ১৯৮৭ সালের ‘অপারেশন লালাং’-এর সময় শতাধিক বিরোধী রাজনীতিক, কর্মী ও সাংবাদিককে আটক করা হয়েছিল। সরকারের সমালোচকদের দমন করতেই ওই অভিযান চালানো হয়েছিল বলে সমালোচকেরা দাবি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

Update Time : 08:41:14 am, Wednesday, 30 September 2026