‘মাটির কমিশন খান আপনি’—নৌ পুলিশের ওসিকে ধমক এনসিপি এমপির
- Update Time : 08:00:33 am, Wednesday, 30 September 2026
- / 16 Time View
মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এ সময় নৌ পুলিশের ওসিকে মাটি কাটার কমিশন নেওয়ার অভিযোগ তুলে তিনি ধমক দেন।
একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আব্দুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব। মুঠোফোনে কথা বলার সময় ধারণা করা এক ভিডিওতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে বলতে শোনা যায়, ‘শোনেন, আপনার (পরিদর্শক) বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ। মাটি কাটার কমিশন খাবেন, আর আমাকে বলবেন অভিযান আছে—এই সব ফাইজলামি বাদ দেন।
আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, মাটি কাটার কমিশন খান আপনি।’
এরপর তিনি বলেন, ‘অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে কাল থেকে যেন কোনো মাটি কাটা না হয়। এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’
ভিডিওতে অপর প্রান্তের ব্যক্তির বক্তব্য শোনা না গেলেও তার কথার জবাবে এমপি বলেন, ‘ঠিক আছে, আমরা দেখতে চাই এটা।
’ পরে তিনি বলেন, ‘যতগুলো লোক নদী পার হয়, তারা দেখতাছে মাটি কাটতাছে। আপনারা ঘুমান, এটা যাতে না হয়। ঠিক আছে।’











