Dhaka 5:29 pm, Saturday, 26 September 2026

৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমাতে একমত চীন-যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:51:05 am, Saturday, 26 September 2026
  • / 5 Time View

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় চীন ও যুক্তরাষ্ট্র আট দফা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এর মধ্যে দুই দেশের পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে একটি সমঝোতাও রয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্স জানায়, সমঝোতা অনুযায়ী, চীন ও যুক্তরাষ্ট্র প্রায় ৩০ বিলিয়ন ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ কিছুটা কমানোর সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে দুই দেশ নিয়মিত সংলাপ শুরু করতে সম্মত হয়েছে।

এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার জন্য এই সংলাপ চালু করা হবে।  

শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যেই আট দফা ঐকমত্যে পৌঁছানোর কথা জানাল চীন। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমাতে একমত চীন-যুক্তরাষ্ট্র

Update Time : 09:51:05 am, Saturday, 26 September 2026