Dhaka 12:02 am, Monday, 28 September 2026
সর্বশেষ
সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত ভারত : রাজনাথ সিং বনানীতে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার আলীর নিজ এলাকায় ১০০ কাঠা জমি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ শ্রমিকের বড় সুযোগ সৃষ্টি হতে পারে রাড্ডার সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটরের সদর দপ্তরে রুশ হামলা ড্রেজার থেকে নিখোঁজ, ৬ দিন পর তিতাস নদীতে মিলল মরদেহ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না

রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:38:26 pm, Saturday, 26 September 2026
  • / 12 Time View

রাজধানীর বনানীতে ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, ২৬ তলা ভবনটির ২৩ তলায় একটি বায়িং হাউজের অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

Update Time : 01:38:26 pm, Saturday, 26 September 2026