Dhaka 11:03 pm, Friday, 25 September 2026
সর্বশেষ
চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি বসুন্ধরায় গলফের নতুন অভিজ্ঞতা, থাকছে ২০৭ ইনডোর কোর্স দুই বছরের মেয়াদ পূর্ণের আগেই স্থায়ী, ২২ বিচারপতি নিয়ে বিতর্ক আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একই সঙ্গে চলার সুযোগ নেই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ জামায়াত ও আ. লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে : রাশেদ খান জাতিসংঘে শেহবাজ শরিফকে প্রশ্ন—হাফিজ সাঈদের বিচার করবেন? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান শান্তি বিনির্মাণে আরো বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আজ ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:27:26 am, Friday, 25 September 2026
  • / 8 Time View

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আজ শুক্র ও কাল শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

গত বুধবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়। 

ব্যাংক খোলা রাখার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, লেনদেনের সময় অতিক্রম করলেও উপস্থিত জমাদানকারীদের টাকা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের প্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখার নির্দেশ প্রদান করা হলো।

একই সঙ্গে লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ ব্যাংক খোলা

Update Time : 05:27:26 am, Friday, 25 September 2026