Dhaka 8:20 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি হুতিদের ওপর হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, খুঁজছে বন বিভাগ যে পাঁচ কারণে গাজী নজরুলের রিমান্ড চায় পুলিশ ট্রাম্পের সঙ্গে উত্তেজনা, ঐতিহাসিক বৈঠকে ফ্রান্স-কানাডা সম্পর্ক ঘনিষ্ঠ করার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল

ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:39:54 pm, Monday, 21 September 2026
  • / 1 Time View

ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন চিফ হুইপ।

মালয়েশিয়ান এয়ারলাইনসের ‘এমএইচ-১০৩’ ফ্লাইটে করে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। 

সংসদ সচিবালয় জানিয়েছে, চিফ হুইপের এ সফর সম্পূর্ণ ব্যক্তিগত। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও পুত্র। তারা সবাই একই ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থান শেষে ব্যক্তিগত কাজ সম্পন্ন করে আগামী ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে চিফ হুইপের। ওই দিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

Update Time : 01:39:54 pm, Monday, 21 September 2026