Dhaka 2:37 pm, Friday, 18 September 2026
সর্বশেষ
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, রিংয়ের লড়াইয়ের আগে প্রেস ব্রিফিংয়েই মুখোমুখি ফাইটাররা বাংলাদেশসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা হুতিদের নিয়ন্ত্রণে মরিয়া সৌদি, এবার ইরানের সহায়তা চাইল চীন ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ৬ আসামি দুই দিনের রিমান্ডে বিএনপি বামের ডানে, ডানের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল : আইনমন্ত্রী প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৮৪ ড. ইউনূসের মার্কিন চুক্তির ফলে যেকোনো সরকারের জন্য দেশ চালানো কঠিন

নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:30:38 am, Thursday, 17 September 2026
  • / 13 Time View

নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর আপনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) সহানুভূতিশীল বার্তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিধ্বংসী এই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে আমাদের জনগণ ও সম্প্রদায়গুলোর ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।

এই গভীর শোকের মুহূর্তে, চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার উদারভাবে প্রদান করেছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই।

এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়াতে এবং আমাদের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা করার প্রচেষ্টায় বাংলাদেশের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। 

ওই চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও আমি এই সুযোগে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই নয়, বরং শক্তিশালী জনগণ থেকে জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।

প্রতিকূলতার সময় বাংলাদেশ যে সহমর্মিতা ও সহযোগিতা নেপালের প্রতি প্রদর্শন করেছে, তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে এবং তা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের

Update Time : 05:30:38 am, Thursday, 17 September 2026