Dhaka 1:56 pm, Thursday, 17 September 2026

বেসরকারি তেল আমদানির সিদ্ধান্ত নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:33:55 am, Wednesday, 16 September 2026
  • / 10 Time View

বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্তের বিষয়টি সরকারের ওপর নির্ভর করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) খসড়া নীতিমালা পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম।

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের সার্সন রোডের বিপিসি ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। দেশে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহের লক্ষ্য নিয়ে বিপিসি কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিশ্ব পরিস্থিতির ওপর আমাদের হাত নেই। হরমুজ সমস্যা ছিল।

সব মিলিয়ে আমাদের চ্যালেঞ্জ। আমরা নিশ্চিত করতে চাই, ডিসেম্বর পর্যন্ত একটা পজিশনে এসেছি। বিপিসির সক্ষমতা দিয়ে গ্যাপটা পূরণ করতে চেষ্টা করছি।’ 

তিনি বলেন, ‘সরকারের সঙ্গেও আলোচনা করছি।

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি, যাতে স্ট্যাবল অবস্থায় থাকতে পারি। এখন পর্যন্ত তেল নিয়ে সংকট নেই। পারচেজ কমিটি ফাইনাল করার পর সেকেন্ড পজিশনে আরো ওপেন কম্পিটিশনের মাধ্যমে তেল সংগ্রহের চেষ্টা করব।’ 

বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য নীতিমালা তৈরির সরকারি নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত মূলত সরকারের। আমরা একটু পরীক্ষা-নিরীক্ষা করছি।

আর আমি মাত্র এসেছি। এ মুহূর্তে বিস্তারিত বলা মুশকিল।’ 

তিনি বলেন, ‘বিপিসির স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। আমরা চেষ্টা করেছি। তবে এলপিজি খাতে রাতারাতি ফ্যাসিলিটিজ ক্রিয়েট করা কঠিন।’

এসপিএমের পজিটিভ বিষয় আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) এ বিষয়ে একটা সিদ্ধান্ত হতে পারে। এসপিএম অপারেশনে বাধা দূর করা হচ্ছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সুপার পেট্রোকেমিক্যালর বিষয়টি আমাদের নজরে এসেছে।’

মতবিনিময়সভায় বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপিসির অঙ্গপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেসরকারি তেল আমদানির সিদ্ধান্ত নেবে সরকার

Update Time : 02:33:55 am, Wednesday, 16 September 2026