সর্বশেষ
নেইমারের ব্রাজিল অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি
সময়ের কাগজ স্পোর্টস ডেস্ক:
- Update Time : 06:00:15 am, Tuesday, 15 September 2026
- / 16 Time View
ব্রাজিল জাতীয় ফুটবল দলে সুপারস্টার নেইমারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে দলের আশানুরূপ ফল না পাওয়ার পর ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ প্রজন্মের ফুটবলারদের সমন্বয়ে দল নতুন করে সাজানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘সিএনএন এস্পোর্তেস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার নিজেই জাতীয় দলে আর না ফেরার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
নেইমারের অনন্য দক্ষতার প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা।
এসকাগজ/আরডি










