Dhaka 11:32 am, Tuesday, 15 September 2026
সর্বশেষ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও বানিয়ে প্রশংসায় চমক সৌদিতে হুথিদের হামলা, লাফিয়ে বাড়ছে তেলের দাম ৩ মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’ আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক ফরিদপুরে (ওসি) মনজুরুল আলম মাসুদের নেতৃত্বে শিশু সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন সরকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:47:46 am, Monday, 14 September 2026
  • / 14 Time View

সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসংগত বাধা-নিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মত প্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে।

তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশে চরিত্র হনন এক নয়।’ রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের অফিসকক্ষে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘আইআরআই’-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চাসংক্রান্ত কর্মসূচির বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণসমাজ ও রাজনৈতিক কর্মীরা বর্তমানে সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন।’

তিনি এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহবান জানান। প্রতিনিধিদলকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পরিমার্জনের ক্ষেত্রে দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সম্পাদক এবং সুধীসমাজের অংশীজনদের মতামত গ্রহণ করা হচ্ছে।

আইনটির মূল লক্ষ্য হবে ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে রক্ষা করা এবং একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা, যাতে আইনের কোনো ধরনের অপব্যবহার না ঘটে। মন্ত্রী সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা সুসংহত করতে সরকার আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের ইতিবাচক পরামর্শ সাদরে গ্রহণ করবে বলে জানান। 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন সরকার

Update Time : 03:47:46 am, Monday, 14 September 2026