Dhaka 10:47 am, Monday, 14 September 2026
সর্বশেষ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল তরুণদের স্বপ্ন দিয়ে বিশ্ব বদলের আহ্বান পুতিনের একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন সরকার সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ হাইকোর্টের বিশেষ বেঞ্চে ২২ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তাবিষয়ক ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত জন্মদিনেই মারা গেলেন কিংবদন্তি বক্সার আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

তরুণদের স্বপ্ন দিয়ে বিশ্ব বদলের আহ্বান পুতিনের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:00:00 am, Monday, 14 September 2026
  • / 4 Time View

আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬-এ অংশ নেওয়া তরুণ ও অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী ভিডিওবার্তায় তিনি প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে বিশ্বের ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে তরুণ নেতাদের ভাবার আহ্বান জানান।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দেওয়া শুভেচ্ছাবার্তায় পুতিন বলেন, ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল উরাল অঞ্চলের শহর ইয়েকাতেরিনবুর্গে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সমবেত হওয়া তাৎপর্যপূর্ণ। উরাল অঞ্চল থেকে এমন অনেক ধারণা ও উদ্ভাবনের জন্ম হয়েছে, যা রাশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, নতুন প্রযুক্তির আগমনে মানুষের জীবন কীভাবে বদলে যাচ্ছে এবং ভবিষ্যতে মানুষ কেমন বিশ্ব চায়—এসব বিষয় নিয়ে বিভিন্ন দেশের তরুণ নেতাদের আলোচনা করার জন্য ইয়েকাতেরিনবুর্গ উপযুক্ত স্থান।

রাশিয়ান ভাষার ‘মির’ শব্দটির অর্থ বন্ধুত্ব, শান্তি ও সম্প্রীতি—একই সঙ্গে এর অর্থ বিশ্ব বা পৃথিবী।

পুতিন বলেন, এই অর্থ রাশিয়ার বহুজাতিক জনগোষ্ঠীর চরিত্র, সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 

রুশ প্রেসিডেন্ট বলেন, বন্ধুত্ব থাকলে তা দৃঢ় ও দীর্ঘস্থায়ী হওয়া উচিত। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক ন্যায়বিচার ও সম্মান থাকা প্রয়োজন।

তিনি আরো বলেন, মানুষের ভাগ্য যেন তার জাতীয়তা, অর্থসম্পদ, সামাজিক মর্যাদা কিংবা পারিবারিক পরিচয়ের মতো বিষয় দিয়ে নির্ধারিত না হয়—এটাই তাদের প্রত্যাশা।

প্রতিটি দেশের নিজস্ব পথ বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। একই সঙ্গে ওষুধ, খাদ্য, পানি, জ্বালানি, শিক্ষা এবং আধুনিক প্রযুক্তিতে সবার সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। 

পুতিন বলেন, ‘এটাই আমাদের আকাঙ্ক্ষা, আমাদের লক্ষ্য ও আমাদের স্বপ্ন। আপনারাও যদি এসব আকাঙ্ক্ষা ধারণ করেন, তাহলে আসুন আমরা একসঙ্গে বিশ্বকে বদলে দিই।’

রাশিয়ায় বিভিন্ন প্রকল্পে অংশ নিতে আগ্রহীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, একইভাবে তরুণরা নিজ নিজ দেশেও একটি নতুন, উন্মুক্ত ও ন্যায়সংগত বিশ্ব গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।

তরুণ প্রজন্মের ওপর আস্থা প্রকাশ করে পুতিন বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে তরুণ প্রজন্ম সফল হবে। সময় এখন তোমাদের।’

বার্তার শেষে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে তোমাদের স্বপ্ন অনুসরণ করো।’ একই সঙ্গে তিনি উৎসবে অংশ নেওয়া সবাইকে সুস্বাস্থ্য, সৌভাগ্য ও সাফল্যের শুভকামনা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের স্বপ্ন দিয়ে বিশ্ব বদলের আহ্বান পুতিনের

Update Time : 04:00:00 am, Monday, 14 September 2026