Dhaka 11:16 am, Monday, 14 September 2026
সর্বশেষ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল তরুণদের স্বপ্ন দিয়ে বিশ্ব বদলের আহ্বান পুতিনের একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন সরকার সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ হাইকোর্টের বিশেষ বেঞ্চে ২২ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তাবিষয়ক ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত জন্মদিনেই মারা গেলেন কিংবদন্তি বক্সার আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:42:28 pm, Saturday, 12 September 2026
  • / 12 Time View

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিংয়ে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ ঘটনায় রাপা প্লাজা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এদিকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় ডিএসসিসির এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীর নাম সুশীল চন্দ্র রবিদাস। তিনি ডিএসসিসির স্বাস্থ্য শাখার ওয়ার্ড-১৫, অঞ্চল-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর ধারাবাহিকতায় ডিএসসিসি রাজধানীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল শনাক্তে অভিযান চালায়। 

অভিযানের অংশ হিসেবে ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোন পরিদর্শন করেন ডিএসসিসির কর্মকর্তারা। সেখানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে প্লাজা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়। 

ডিএসসিসি জানিয়েছে, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা বরদাশত করা হবে না। পাশাপাশি মশক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে গাফিলতি করা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরো জোরদার করার পাশাপাশি নগরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ স্থাপনা, পার্কিং, ছাদ, নির্মাণাধীন স্থান ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : 12:42:28 pm, Saturday, 12 September 2026