Dhaka 3:38 pm, Friday, 27 November 2026
সর্বশেষ
২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে মানবমর্যাদার পূর্ণাঙ্গ চিত্র: কোরআনে বর্ণিত ১০টি দিক শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর মজুরি নির্ধারণে সরকারের সম্পৃক্ততা ছিল না : মাহদী আমিন নারায়ণগঞ্জে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন ৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে : তথ্যমন্ত্রী এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না নির্বাচনী বিরোধের বাইরে দেশের জন্য একসঙ্গে কাজের সময়

২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:17:43 am, Friday, 27 November 2026
  • / 4 Time View

দেশের অনলাইনভিত্তিক ব্যবসাকে কর ব্যবস্থার আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব প্রতিষ্ঠানের বড় অংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। ফলে অনলাইন ব্যবসার প্রকৃত লেনদেন ও রাজস্ব কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি জোরদার করা হচ্ছে।

এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ের জন্য চিহ্নিত প্রায় ২৭ হাজার প্রতিষ্ঠানের তথ্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। তালিকায় প্রচলিত ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।

ভ্যাট গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চিহ্নিত অধিকাংশ প্রতিষ্ঠানেরই বিআইএন নেই। এমনকি এসব প্রতিষ্ঠানের অনেকেই আনুষ্ঠানিক ব্যবসা পরিচালনার নিয়ম-কানুন সম্পর্কে যথেষ্ট অবগত নয়।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে বিপুলসংখ্যক ব্যবসা এখনো আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঘরে বসে অনলাইনে পণ্য বিক্রি করা ক্ষুদ্র উদ্যোক্তাও রয়েছেন। অনেকের মধ্যে ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা বা আগ্রহ তৈরি হয়নি। আবার অনেক ব্যবসায়ীকে সহজে শনাক্তও করা যায় না।

ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কমিশনারেটগুলো এখন পাঠানো তথ্য যাচাই-বাছাই করবে। যাচাইয়ের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগতে পারে।

ই-কমার্স ও কুরিয়ার সার্ভিস খাত নিয়ে পরিচালিত একটি গবেষণার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় এ দুটি খাতকে রাজস্ব আহরণের ক্ষেত্রে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করা হয়।

ভ্যাট গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতে, পৃথকভাবে একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ খুব বেশি নাও হতে পারে। কিন্তু হাজার হাজার প্রতিষ্ঠানের সম্মিলিত লেনদেন বিবেচনায় নিলে এই খাতের আর্থিক কর্মকাণ্ডের আকার অনেক বড়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের প্রকৃত আর্থিক প্রবাহ ও ব্যবসায়িক কার্যক্রম সরকারি হিসাবের মধ্যে প্রতিফলিত হবে। এর ফলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এক কর্মকর্তা বলেন, একটি প্রতিষ্ঠানের টার্নওভার হয়তো তুলনামূলকভাবে ছোট। কিন্তু পুরো খাতের সম্মিলিত আর্থিক কর্মকাণ্ড হিসাব করলে এর পরিমাণ উল্লেখযোগ্য।

এদিকে অনলাইন খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মের বিক্রয় তথ্যের সঙ্গে ভ্যাট রিটার্নের তথ্য মিলিয়ে ২৯টি রেস্তোরাঁর লেনদেনে বড় ধরনের অসঙ্গতি পেয়েছে ভ্যাট প্রশাসন।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ২০২৬ সালের আগস্ট মাসের জন্য নির্বাচিত এসব রেস্তোরাঁর দাখিল করা ভ্যাট রিটার্ন পর্যালোচনা করে। একই সময়ে ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রয় তথ্যের সঙ্গে রিটার্নে দেখানো বিক্রয়ের তুলনা করা হয়।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, বেশ কয়েকটি রেস্তোরাঁ অনলাইন প্ল্যাটফর্মে নথিভুক্ত মোট বিক্রয়ের তুলনায় ভ্যাট রিটার্নে উল্লেখযোগ্যভাবে কম বিক্রয় দেখিয়েছে। ফলে তাদের প্রকৃত বিক্রয়, ভ্যাট রিটার্নে ঘোষিত লেনদেন এবং সরকারি হিসাবে প্রতিফলিত রাজস্বের মধ্যে পার্থক্য থাকার বিষয়টি সামনে এসেছে।

ভ্যাট প্রশাসনের এই অনুসন্ধানের মাধ্যমে অনলাইন ব্যবসা ও ফুড ডেলিভারি খাতের আর্থিক লেনদেনের ওপর নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে

Update Time : 09:17:43 am, Friday, 27 November 2026