Dhaka 11:35 pm, Sunday, 13 September 2026
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে ইঞ্জিনিয়ার নিহত স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল শেকৃবির ৬ শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে : আইনমন্ত্রী লং মার্চের নামে লং ড্রাইভ করছে জামায়াত : রাশেদ খান স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার : ডা. জুবাইদা রহমান ফ্রান্সের ৩ সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:18:13 pm, Thursday, 10 September 2026
  • / 21 Time View

সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে উল্লেখ করে শিক্ষার্থীদের আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের কার্যক্রম দেখতে আসা ঢাকার সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেছেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।’

‘তোমাদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখবে। তোমরা ডেঙ্গুর থেকে সতর্ক থাকবে।’ 

রাজধানীর সানিডেইল স্কুলের ছাত্র-ছাত্রীরা বুধবার বিকেলে সংসদ অধিবেশনের কার্যক্রম দেখতে সংসদে আসেন। তারা গ্যালারিতে বসে সংসদের কার্যক্রম দেখেন।

পরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করে।

উপ-প্রেসসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা এবং নিজ নিজ বাসা ও তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।’

জনস্বাস্থ্য ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় শিক্ষার্থীদের করণীয় প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ‘জন্মদিনে গাছের চারা উপহার দেবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে তোমাদেরও অংশগ্রহণ করা উচিত। পরিবেশ ঠিক রাখতে তোমাদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি তোমাদের আত্মীয়-স্বজনদের বাসার আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’

‘যেকোনো বিশেষ আয়োজন; সেটা তোমাদের জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন উপলক্ষে একে অন্যকে গাছ উপহার দিতে পারো। এভাবে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিদেশে গেছ, তারা নিশ্চয়ই দেখেছ সেখানকার পরিবেশ কতটা পরিচ্ছন্ন। আমাদের দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে।’

‘মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে তোমরাও সহযোগিতা করবে। যদি দেখো তোমাদের বন্ধু বা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করছে বা রাস্তায় ময়লা-আবর্জনা ফেলছে, তখন তাদের বারণ করবা, তাদের বুঝিয়ে বলবে। নিজে ময়লাগুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেবে।’

লন্ডনের পরিবেশ কেমন তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সে দেশের পরিবেশ সেখানকার নাগরিকরাই পরিচ্ছন্ন রাখে। সে জন্য সেই দেশটি পরিবেশও ভালো। আমরা নিজেরা যদি নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী

Update Time : 02:18:13 pm, Thursday, 10 September 2026