Dhaka 6:49 pm, Thursday, 10 September 2026

সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:29:51 am, Wednesday, 9 September 2026
  • / 8 Time View

জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

আজ বুধবার ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারির সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে তিনি এ প্রতিশ্রুতি জানান। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।

জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসি জনগণের কাছে হারানো আচ্ছা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেন সিইসি। তিনি বলেন, ‘ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি জনগণের আস্থা অনেকটাই ফিরে এসেছে।

মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি ত্বরান্বিত করতে কাজ চলছে।’ 

প্রতিটি কাজের মূল মাপকাঠি হলো তার সাফল্য বা ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা বহুলাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

একই উচ্চ মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি

Update Time : 10:29:51 am, Wednesday, 9 September 2026