Dhaka 9:54 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুতিদের হামলা, আহত অন্তত ৭৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:16:54 pm, Tuesday, 8 September 2026
  • / 6 Time View

সৌদি আরবের চারটি শহরে হুতি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।

ইয়েমেনে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারে নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে। এর মধ্যেই সৌদি আরবে হুতিদের হামলা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। 

সৌদি জোটের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, হামলার জবাব দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হামলা মোকাবিলা এবং হুমকির উৎসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোট ‘সব ধরনের প্রয়োজনীয় অভিযানিক পদক্ষেপ’ নেবে।

 হুতিরা হামলার দায় স্বীকার করে জানিয়েছে, সৌদি হামলার প্রতিক্রিয়ায় তারা এসব আক্রমণ চালিয়েছে। 

এদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা ও কেন্দ্র হামলার শিকার হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এসব হামলায় বেশ কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হয়েছেন। হামলার পর বিভিন্ন স্থানে আগুনও ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি দলগুলো কাজ শুরু করে। 

হামলার কারণে দক্ষিণাঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। কর্তৃপক্ষ এখন ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করার চেষ্টা চলছে।

এদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা ও কেন্দ্র হামলার শিকার হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এসব হামলায় বেশ কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হয়েছেন। হামলার পর বিভিন্ন স্থানে আগুনও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি দলগুলো কাজ শুরু করে। হামলার কারণে দক্ষিণাঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। কর্তৃপক্ষ এখন ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। 

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করার চেষ্টা চলছে। এদিকে মঙ্গলবার পরে এক বিবৃতিতে হুতিরা জানায়, গত তিন দিনে ইয়েমেনে সৌদি আরবের চালানো ১২০টির বেশি বিমান হামলার জবাব হিসেবে তারা সৌদি আরবে এসব হামলা চালিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুতিদের হামলা, আহত অন্তত ৭৩

Update Time : 01:16:54 pm, Tuesday, 8 September 2026