Dhaka 4:19 pm, Monday, 7 September 2026
সর্বশেষ
সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত অবৈধভাবে ইতালিযাত্রা ঠেকাতে ওয়ার্কশপ হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে : ইসি সচিব কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : রাষ্ট্রপতি নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংস

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:01:19 am, Monday, 7 September 2026
  • / 5 Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, একটি উপজেলায় যত ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘ইউপি নির্বাচন পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলায় যত ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘এক উপজেলায় কয়েক ধাপে নির্বাচন হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে এবং কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তবে তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি কমিশন নির্ধারণ করবে। এটি আমি জানি না।

স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, ‘পোস্টার থাকবে না, যতটুকু জানি। এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দেখে বলতে হবে।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তফশিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে : ইসি সচিব

Update Time : 09:01:19 am, Monday, 7 September 2026