Dhaka 6:40 pm, Monday, 7 September 2026
সর্বশেষ
নতুন দায়িত্বে মাহমুদা হাবিবা হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে বিতর্ক পেরিয়ে নতুন সিনেমায় ফিরছেন মৌসুমী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে আমিনবাজারে এসআই হত্যার নেপথ্যে কারা জানাল র‌্যাব রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী ১০০ শিক্ষক পাচ্ছেন ১ লাখ টাকা করে অনুদান চলচ্চিত্র-সংস্কৃতির বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই

জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:16:21 am, Monday, 7 September 2026
  • / 5 Time View

জার্মানি আবার যুদ্ধ চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রবিবার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

একই সঙ্গে লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করার জার্মানির অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। 

জার্মান সরকার অভিযোগ করেছে, পূর্ব জার্মানির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনাকে তারা রাশিয়ার একটি ‘হাইব্রিড হামলা’ হিসেবে উল্লেখ করেছে এবং এর জন্য মস্কোকে দায়ী করেছে।

লাভরভ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি রাশিয়ার সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করা এবং কনস্যুলেট কর্মকর্তাদের বহিষ্কারের প্রসঙ্গ তুলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। তিনি আরো জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ডের বিষয়ে রুশ নেতৃত্ব উপযুক্ত সিদ্ধান্ত নেবে। 

এদিকে চলতি সপ্তাহে রাশিয়া ও জার্মানি পরস্পরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রুশ প্রতিনিধিদের তলব করেছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি কিয়েভের অন্যতম প্রধান মিত্র হিসেবে রয়েছে। ইউক্রেন যুদ্ধ বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এবং চার বছরেরও বেশি সময় ধরে চলছে। রাশিয়ায় চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য কঠোরভাবে নিয়ন্ত্রিত সংসদীয় নির্বাচনের আগে লাভরভের এই মন্তব্য সামনে এলো।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 10:16:21 am, Monday, 7 September 2026