দিল্লিতে বহুতল ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা
- Update Time : 10:14:55 am, Sunday, 6 September 2026
- / 2 Time View
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। খবর পেয়ে জরুরি বিভাগের কর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা এবং ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করে।
তবে এখন পর্যন্ত ভবন ধসে কেউ আটকা পড়েছেন বা আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল অফিসার রামগোপাল মীনা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেছেন, পিয়ারেলাল রোডের জুয়েলার্স এলাকায় ওই ভবনে ধসের ঘটনা ঘটে। সেখানে ভবনটি ভাঙার কাজ চলছিল।
ভবনটি অনেক পুরোনো এবং জরাজীর্ণ অবস্থায় ছিল।