Dhaka 11:31 pm, Sunday, 6 September 2026

লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:05:49 pm, Sunday, 6 September 2026
  • / 7 Time View

সংসদ বাদ দিয়ে নতুন সরকারের মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অত্যন্ত আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছে। বিরোধী দলটি এসব অপরাধমূলক আচরণকে প্রশ্রয় দিচ্ছে, যা স্পষ্টত আইনি অপরাধ। জনগণের সামনে উচ্চারণের অযোগ্য শব্দগুলো প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নিলে বিরোধী দল তাকে ‘দমন-পীড়ন’ হিসেবে আখ্যা দিয়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

জ্বালানি সংকট ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলের ভূমিকার কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল রাজপথে কেবল সমালোচনাই করে যাচ্ছে, অথচ সংকট নিরসনে তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও গঠনমূলক কোনো প্রস্তাব তুলে ধরা হচ্ছে না। তারা জাতীয় সংসদে দায়িত্বশীল আলোচনা বা পরামর্শ না দিয়ে বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের রিজার্ভ বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন ইতিবাচক অর্জনগুলোকে তারা জনগণের সামনে আড়াল করার চক্রান্তে লিপ্ত।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন দাবি তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করে বেড়ালেও দেশের সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ইতিবাচকভাবে দেখছে না। একটি দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি বা প্রস্তাব উত্থাপন না করে রাজপথের বিশৃঙ্খলা বেছে নেওয়াই প্রমাণ করে, তারা মূলত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সার্বিক সাফল্য উল্লেখ করে রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে টাঙানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন ও তারিকুল ইসলাম তেনজিং।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী

Update Time : 12:05:49 pm, Sunday, 6 September 2026