Dhaka 12:32 am, Tuesday, 8 September 2026
সর্বশেষ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০ বিশ্ববাজারে সোনার দামে বড় পতন নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ৮ হাজার টাকার প্রলোভনে শিশুদের পেটে ইয়াবা, কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচার ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর আরচ্যারী ফেডারেশনের

জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:00:17 pm, Sunday, 6 September 2026
  • / 12 Time View

জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মেলান্দহ পৌরসভার আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় জাহিদ হাসান এজাহারভুক্ত আসামি। শনিবার রাতে বানাকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ‘জাহিদ হাসান একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অন্য একটি মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Update Time : 03:00:17 pm, Sunday, 6 September 2026