Dhaka 8:15 am, Saturday, 5 September 2026

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:55:47 am, Saturday, 5 September 2026
  • / 4 Time View

সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।

তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)। 

এনডিআরআরএমএর সর্বশেষ তথ্যমতে, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায় ৩৫৯। এরপর নাওয়ালপরাসি পূর্বে ২১৯, নাওয়ালপরাসি পশ্চিমে ২১২, নুয়াকোটে ১৮৪, রাসুওয়ায় ১৪০, গোরখায় ৭২, ধাদিংয়ে ৬৩ এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজদের মধ্যে রাসুওয়ায় ২ হাজার ১৩০ জন, নুয়াকোটে ২ হাজার ৩৪০ জন এবং ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবাকর্মীরা ১৩ হাজার ৯৩ জনকে উদ্ধার করেছেন। উদ্ধার, ত্রাণ ও লজিস্টিক কার্যক্রমে নেপাল সেনাবাহিনীর ৯ হাজার ২৮৭ জন, নেপাল পুলিশের ৭ হাজার ৯৩১ জন এবং আর্মড পুলিশ ফোর্সের ৪ হাজার ২০৩ জনসহ মোট ২১ হাজার ৪২১ জন সদস্য মোতায়েন রয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বলছে, স্থল ও আকাশপথে ত্রাণ কার্যক্রমও চলছে।

খাদ্য ও জরুরি সামগ্রী নিয়ে ৬৯টি ট্রাক ও ৩৮টি বোলেরো যান দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি নেপাল সেনাবাহিনী ৯টি এবং আর্মড পুলিশ ফোর্স ১৬৩টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করেছে। 

দুর্গত এলাকায় প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে রাসুওয়া ও নুয়াকোট জেলায় ১ কোটি নেপালি রুপি করে, ধাদিংয়ে ৫০ লাখ রুপি এবং ক্ষতিগ্রস্ত ১৫টি স্থানীয় সরকারকে মোট ১৩ কোটি ৫০ লাখ নেপালি রুপি বরাদ্দ দিয়েছে সরকার।

বর্তমানে ৪ হাজার ৫২১ জন বাস্তুচ্যুত ব্যক্তি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন এবং আহত ৫ হাজার ৩৯৭ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে এনডিআরআরএমএ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭

Update Time : 12:55:47 am, Saturday, 5 September 2026