Dhaka 9:51 pm, Sunday, 6 September 2026
সর্বশেষ
পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় জোর হামাসের ভয়ে দুই ঘণ্টা নিজ বাড়িতে ছিলেন নেতানিয়াহু? আজ রাতেই ‘বিগ বস ২০’, সালমানের শোতে থাকছে যে চমক দারুস সালামে গৃহবধূকে জানালা দিয়ে নয়, গুলি করেছেন স্বামী: র‍্যাব বিপিএল স্থগিতের খবর জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

দেশে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে : ​শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:57:48 pm, Saturday, 5 September 2026
  • / 9 Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ​ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অনেক অপেক্ষার পর রাস্তায় নেমেছি, আমরা দেখতে পাচ্ছি দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে। 

৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রা পথে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালের পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চাই। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, যেখানে জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হবে সেখানে গর্জন করা, সেখানে বাধা দেওয়া ও প্রতিবাদ করা, এমনকি প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিরোধীদলের নেতা বলেন, সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে—দেশে কোনো বিদ্যুৎ সংকট নাই।

বাস্তবে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ নাজেহাল হয়ে গেছে। আমরা বুঝে গেছি এ সরকার দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না। আমরা বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমল ও জুলাই আন্দোলনসহ দেশের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চেয়েছিলাম। কিন্তু এ সরকার এ পর্যন্ত কোনো বিচারের অগ্রগতি দেখাতে পারেনি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ​নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ​কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ​মজিবুর  রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ​ড. নিয়ামুল বশির, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, মাওলানা তোফাজ্জল হোসেন  মিয়াজি, বাংলাদেশ লেবার পার্টির​ ভারপ্রাপ্ত  মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ​ড. রেজাউল করিম প্রমুখ।

সমাবেশ শেষ করে লং মার্চে অংশ নেওয়া নেতৃবৃন্দরা চট্টগ্রামের উদ্দেশে ফেনী ছাড়েন। মিরসরাই বাজারে একটি পথসভা করার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে : ​শফিকুর রহমান

Update Time : 01:57:48 pm, Saturday, 5 September 2026