Dhaka 10:07 pm, Friday, 4 September 2026
সর্বশেষ
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন আকাশের সীমা পেরিয়ে ভারত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু সন্ত্রাসবাদ ও সিন্ধু পানি চুক্তিকে আলাদা করে দেখছে না ভারত তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ : বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের

ইরানে বিয়ের অনুষ্ঠানে ‘গ্লাইড বোমা’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:45:35 pm, Thursday, 3 September 2026
  • / 11 Time View

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চার বছর বয়সী এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।

তবে এ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি এজিএম-১৫৪ জয়েন্ট স্ট্যান্ড-অফ ওয়েপন (জেএসওডব্লিউ) নামের গাইডেড-গ্লাইড অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বলেও জানা গেছে। 

সাধারণত গাইডেড গ্লাইড অস্ত্র বা গ্লাইড বোমা এমন এক ধরনের আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুল-নির্দেশিত সামরিক অস্ত্র, যা নিজস্ব কোনো ইঞ্জিন বা প্রোপালশন সিস্টেম ছাড়াই দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আলজাজিরা বলছে, হামলার শিকার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, সেগুলো জেএসওডব্লিউয়ের অংশ।

তবে অস্ত্রটির ধরন নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।  

দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাকে ওই হামলায় চার বছর বয়সী আমিরআলি-সহ ৫ জন নিহত হয়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করছে, হামলায় ৭০ জনের বেশি আহত হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশিত ছবিতে এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানকে একই ধরনের একটি অস্ত্র বহন করতে দেখা গেছে।

হামলার লক্ষ্যবস্তু বাড়িটি একটি যোগাযোগ টাওয়ার থেকে প্রায় ২০০ মিটার দূরে ছিল। প্রতিবেদন অনুযায়ী, ব্যবহৃত অস্ত্রটির নির্ভুলতা বিবেচনায় হামলাটি ভুলবশত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ঘটনাস্থলের ধ্বংসাবশেষকে যুক্তরাষ্ট্রের তৈরি নির্ভুল-নির্দেশিত অস্ত্রের অংশ হিসেবে শনাক্ত করার কথা বলা হলেও, কোন অস্ত্র ব্যবহৃত হয়েছিল তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নতা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানে বিয়ের অনুষ্ঠানে ‘গ্লাইড বোমা’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র?

Update Time : 12:45:35 pm, Thursday, 3 September 2026