Dhaka 8:03 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:59:44 am, Saturday, 29 August 2026
  • / 5 Time View

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনগত লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। 

শনিবার (২৯ আগস্ট) সকালে রংপুর আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও নিকৃষ্টতম। আইনজীবী সমিতির পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সব ধরনের আইনগত সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। 

আফতাব উদ্দিন বলেন, কয়েকজন সরকারি আইনজীবী ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং তদন্ত কার্যক্রম তারা পর্যবেক্ষণ করছেন।

তিনি আরো বলেন, চারজনের লাশ উদ্ধারের পর দুজনকে আটক করেছে পুলিশ।

 তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনা উদ্ধারের কথাও পুলিশ জানিয়েছে। আটক দুই ব্যক্তি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের বিষয়ে জবানবন্দি দিয়েছেন। এখন পর্যন্ত পুলিশের তদন্ত ও কার্যক্রম সঠিক পথেই রয়েছে বলে আইনজীবী সমিতি মনে করছে। 

তবে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ও গল্প ছড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, কেউ কেউ এ ঘটনাকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন।

আইনজীবী সমিতির পক্ষ থেকে সবাইকে এ ধরনের অপপ্রচার ও গুজব থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

তিনি বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না। কোনো ধরনের গুজব ছড়াবেন না। সাংবাদিকদেরও সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে-গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের মামলায় আসামিদের পক্ষে আইনজীবী সমিতির কোনো সদস্য আইনগত লড়াই করবেন না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে আইনজীবী সমিতি থাকবে এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি সহযোগিতা করা হবে।

এদিকে, একই হত্যাকাণ্ড নিয়ে শনিবার দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।

কান্তি নাগ বলেন, দুই আসামি গ্রেপ্তার এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি ইতোমধ্যে সামনে এসেছে। এখন পর্যন্ত পুলিশের তদন্ত সঠিক পথেই রয়েছে বলে মহানগর নাগরিক কমিটি মনে করছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

Update Time : 10:59:44 am, Saturday, 29 August 2026