Dhaka 5:20 pm, Friday, 28 August 2026
সর্বশেষ
কৃষকের ঘাম-শ্রমের যথাযথ মূল্য দিতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী রাজবাড়ীতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে রেল সচিব পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা যেভাবে চিনবেন ‘ইমোশনালি ইন্টেলিজেন্ট’ মানুষ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, থাকবে কত দিন? আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জন করতে হবে : আইনমন্ত্রী রূপগঞ্জে কৃষিজমি ও বসতভিটা রক্ষায় মানববন্ধন, জলসিঁড়ি প্রকল্প বন্ধের দাবি গণপতি পরিবার হত্যাকাণ্ড পুলিশের ব্যাখ্যায় অসংগতি দেখছে আইন ও সালিশ কেন্দ্র জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত বন্ধ থাকার পর আবারও উদ্ধার অভিযান শুরু, নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯

পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:39:07 am, Friday, 28 August 2026
  • / 1 Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে যাওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নিয়ে যায় পুলিশ। 

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা-পুলিশ। এসময় একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে সন্দেহ হলে গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ।

তবে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর এলাকা পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে গেলে চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়।

এ সময় পানিতে থাকা মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেনের সহায়তায় পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ি থেকে ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। 

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের নির্দেশনা উপেক্ষা করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের মাধ্যমে মাইক্রোবাসটি উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

Update Time : 10:39:07 am, Friday, 28 August 2026