নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
- Update Time : 01:22:49 pm, Friday, 28 August 2026
- / 4 Time View
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানা অনাদায়ে তাদের আরো পাঁচ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই ১৫ জনকে আটক করে পুলিশ। পরে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— রুবেল (২৮), মো. আলম (৬০), মো. আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মো. মিজানুর রহমান (৫২), মো. পাভেল (২৮), মো. জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মো. মাসুম (৩৫), মো. রাকিব (২২), শাকিল (২০), মো. রুপ মিয়া (৬৫), মো. কবির হোসেন (৩৫) ও মো. পারভেজ (২৪)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা দেন।









