Dhaka 12:32 am, Sunday, 30 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

প্রস্তুতি সভার মঞ্চে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:56:29 pm, Friday, 28 August 2026
  • / 13 Time View

দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সভায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপি। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। পরে মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুনও সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সভা চলাকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বক্তব্য দেওয়ার সময় রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান একটি ঘটনার বিচার দাবি করেন। এ সময় রিটন তাকে আশ্বস্ত করে বলেন, সভা শেষে সংশ্লিষ্টদের নিয়ে আলাদাভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

তবে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মঞ্চে থাকা মহানগর বিএনপির নেতাদের উদ্দেশে উচ্চস্বরে বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। এতে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। 

পরে তাদের শান্ত হয়ে সভায় বসার অনুরোধ করা হলেও তারা সভা বর্জন করে চলে যান। এরপরই রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রস্তুতি সভার মঞ্চে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

Update Time : 02:56:29 pm, Friday, 28 August 2026