Dhaka 11:13 pm, Friday, 28 August 2026
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ ৫ মাস আগেই বিপর্যয়ের পূর্বাভাস ছিল! রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশ, ৭ সংগঠনের প্রতিবাদ ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতি আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্বশুরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের বিএনপিতে দখলবাজ-চাঁদাবাজদের স্থান হবে না : স্বাস্থ্যমন্ত্রী স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে কী বলছে ভারত

প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:31:15 pm, Friday, 28 August 2026
  • / 3 Time View

প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশি কর্মীদের জন্য এই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয়মুক্ত এই কর্মীদের প্রথম বহর সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।

২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী প্রেরণকারী এজেন্সি নির্বাচনের একক এখতিয়ার মালয়েশিয়া সরকারের ওপর ন্যস্ত থাকায় বিদ্যমান আইনি সীমাবদ্ধতার মধ্য থেকেই সর্বোচ্চ নেগোসিয়েশন করেছে বর্তমান সরকার।

মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই শেষে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্সিকে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি ও একটি সরকারি এজেন্সি।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে অন্তর্বর্তী সরকারের ৪২৩টি এজেন্সির তালিকা থেকে বিতর্কিতদের বাদ দিয়ে অতিরিক্ত ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে সরকার।

ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ও বিতর্কিত কেন্দ্রগুলোকে বাদ দিয়ে প্রাথমিকভাবে অনুমোদিত ১৬টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। দ্রুতই মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে সরেজমিন এসে পরিদর্শনের পর মেডিক্যাল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবে। 

কর্মীদের সার্বিক নিরাপত্তা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছে মন্ত্রণালয়। যেকোনো অভিযোগ দ্রত নিষ্পত্তিতে একটি ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপন করা হচ্ছে।

দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সতর্ক করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সুনির্দিষ্ট প্রক্রিয়াধীন কাজ শেষ করে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা বা বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন, মেডিক্যাল টেস্ট করা বা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। 
কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

Update Time : 02:31:15 pm, Friday, 28 August 2026