Dhaka 7:54 pm, Sunday, 16 August 2026
সর্বশেষ
বেসরকারি তেল আমদানিতে আপত্তি নেই,প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আস্থা রাখলো শ্রমিকরা রঙের খেলায় সূচনা হলো ১৬ ব্যাচের বিদায় উৎসব জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: রাষ্ট্রের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ ৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা ভারতের সমৃদ্ধি ও গণতন্ত্র: বাংলাদেশের জন্য যেসব শিক্ষা ও সুযোগ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক রোডম্যাপ বাস্তবায়নে অদৃশ্য বাধা কোথায়? ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশ সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ক্রেতার পছন্দ, বিক্রেতার সুযোগ—আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’ বাংলাদেশকে ঘাঁটি বানানোর চেষ্টা একিউআইএসের, উদ্বেগ জাতিসংঘের

রঙের খেলায় সূচনা হলো ১৬ ব্যাচের বিদায় উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:10:13 pm, Sunday, 16 August 2026
  • / 19 Time View

সুমাইয়া আক্তার, নোবিপ্রবি:

রঙিন আবির আর আনন্দ-উচ্ছ্বাসে বিদায় সংবর্ধনার আগের দিনটিকে স্মরণীয় করে রাখল ‘ইকোনমিকস’ পরিবার। ১৬তম ব্যাচের বিদায় উপলক্ষে রোববার ( ১৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত ‘ওইকোনোমিয়া ফেস্ট (OIKONOMIA FEST V.10)’ বর্ণিল রূপ দেয় পুরো প্রাঙ্গণে। সকাল সাড়ে ৯টায় টি-শার্ট বিতরণের পর ১০:৩০ টায় সেন্ট্রাল গ্যারেজে সমবেত হন শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে যৌথ ও এক্সক্লুসিভ ফটো সেশন, দুপুরের ফান গেম এবং আবির মেখে রঙ খেলার মধ্য দিয়ে আনন্দমুখর সময় পার করেন সবাই। আগামীকাল সোমবার ( ১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে ১৬তম ব্যাচের মূল বিদায় সংবর্ধনা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। কালকের বিদায় পর্বটি বিষাদময় ও অশ্রুসিক্ত হয়ে উঠতে পারে ভেবেই আজ সবাই মেতেছিলেন নিখাদ আনন্দে। বিদায়ী ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাবেকুন নাহার বলেন, মূল ফেয়ারওয়েল অনুষ্ঠানটি কষ্টের হবে বলেই আজ তারা কোনো বিষাদ না রেখে আনন্দ করতে চেয়েছেন।

অন্যদিকে মাত্র এক মাসেরও কম সময় আগে আসা ২১তম ব্যাচের শিক্ষার্থী নাফিস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে এসেই এমন উৎসবের অংশ হতে পেরে তারা অনেক অনন্দিত এবং মুগ্ধ। ২০তম ব্যাচের শিক্ষার্থী প্রিতম জানান, প্রিয় ১৬ ব্যাচের ভাইয়া-আপুদের আজ রঙে রাঙানোর মুহূর্তগুলো মনে রাখার মতো হলেও কালকের মূল বিদায় পর্বটি অনুজদের জন্য বেশ বেদনার হবে।

আবির খেলার পাশাপাশি সহপাঠীদের সাথে হঠাৎ নেমে আসা বৃষ্টিতে ভেজার আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তাঁদের বৃষ্টি বিলাস, গান, নাচ আর বর্ণিল পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। এসবের মধ্য দিয়েই ইতি টানা হয় কালার ফেস্টের আনন্দঘন মুহূর্তের। আগামীকাল সোমবার মূল আলোচনা সভা, আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে ১৬তম ব্যাচের এই দুই দিনব্যাপী ফেয়ারওয়েল আয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রঙের খেলায় সূচনা হলো ১৬ ব্যাচের বিদায় উৎসব

Update Time : 12:10:13 pm, Sunday, 16 August 2026