Dhaka 5:28 pm, Wednesday, 12 August 2026
সর্বশেষ

বাংলাদেশ-ভারত সম্পর্কের আবহে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:45:13 am, Wednesday, 12 August 2026
  • / 9 Time View

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, ঢাকায় দায়িত্ব গ্রহণের পর দীনেশ ত্রিবেদীর দিল্লি সফরকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় মোদীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার (১০ আগস্ট) দীনেশ ত্রিবেদী প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো এবং অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোমবার বিকেলেই দীনেশ ত্রিবেদী দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। পরদিন মঙ্গলবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন।

দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর ধারাবাহিকভাবে ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ে বৈঠককে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1

বাংলাদেশ-ভারত সম্পর্কের আবহে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

Update Time : 08:45:13 am, Wednesday, 12 August 2026