Dhaka 11:19 am, Monday, 10 August 2026
সর্বশেষ
কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো জামায়াত জোট ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে’ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ! বেসরকারি তেল আমদানির নীতিমালা নিয়ে ‘অনুমাননির্ভর তথ্য’ প্রচারে সতর্কতা বসুন্ধরায় বসেছিল তরুণ কমব্যাট ফাইটারদের মেলা নিঃসঙ্গ শৈশবে আনন্দের পরশ, এতিমদের পাশে এবিজি ফাউন্ডেশন গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত, ফিলিস্তিনি বেদুইনদের উচ্ছেদে অভিযান চলছে : ইউনিসেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও শিক্ষকদের নিয়ে মন্তব্য, ফুয়াদকে আইনি নোটিশ থাইল্যান্ডের জনপ্রিয় কফি ব্র্যান্ড ক্যাফে আমাজনের বাংলাদেশ অধ্যায় শুরু ডিজিটাল প্রজন্মের সামনে মূল্যবোধের নতুন পরীক্ষা

কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো জামায়াত জোট

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 03:50:14 pm, Sunday, 9 August 2026
  • / 26 Time View

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রোববার (০৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

এর আগে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন ছাড়াও পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বৈঠকে কর্নেল (অব.) অলি আহমেদও উপস্থিত ছিলেন।

এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো জামায়াত জোট

Update Time : 03:50:14 pm, Sunday, 9 August 2026