Dhaka 12:12 am, Sunday, 19 July 2026
সর্বশেষ
স্বাধীনতার ইতিহাসে আপসের কোনো জায়গা নেই গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

শিশু মৃত্যুর অভিযোগে মামলা খারিজ, বিচার চেয়ে আপিলের ঘোষণা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : 03:39:15 pm, Tuesday, 9 June 2026
  • / 65 Time View

হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় অবহেলা এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে এ আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন এবং পরে আবেদনটি খারিজ করেন।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে—অভিযুক্তরা সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ছিলেন এবং মামলায় উল্লিখিত ধারাগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কারণেই আবেদনটি খারিজ করা হয়। তবে বাদীপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে।

মামলার বাদী সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল দাবি করেন, এটি কোনো ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। তাঁর এলাকায় এবং দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে। জনস্বার্থে দায়ীদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

অভিযোগে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যথাসময়ে হাম-রুবেলা টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় দেশে টিকাসংকট তৈরি হয়। এতে হাজারো শিশু আক্রান্ত হয় এবং শত শত শিশুর মৃত্যু ঘটে।

আবেদনে ইউনিসেফের এক সতর্কবার্তার কথাও উল্লেখ করা হয়, যেখানে টিকা কার্যক্রমে পরিবর্তনের কারণে সম্ভাব্য সংকটের বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

মামলার নথিতে উল্লেখ করা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে দেশজুড়ে হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং শতাধিক শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনার জন্য আসামিদের দায়িত্বহীনতা ও অবহেলাকে দায়ী করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিশু মৃত্যুর অভিযোগে মামলা খারিজ, বিচার চেয়ে আপিলের ঘোষণা

Update Time : 03:39:15 pm, Tuesday, 9 June 2026