Dhaka 6:18 pm, Friday, 27 November 2026
সর্বশেষ
২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে মানবমর্যাদার পূর্ণাঙ্গ চিত্র: কোরআনে বর্ণিত ১০টি দিক শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর মজুরি নির্ধারণে সরকারের সম্পৃক্ততা ছিল না : মাহদী আমিন নারায়ণগঞ্জে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন ৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে : তথ্যমন্ত্রী এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না নির্বাচনী বিরোধের বাইরে দেশের জন্য একসঙ্গে কাজের সময়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 12:48:31 pm, Saturday, 2 May 2026
  • / 188 Time View

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।আজ শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৫ হাজার ২১৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ২২৫ জন শিশু।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Update Time : 12:48:31 pm, Saturday, 2 May 2026