Dhaka 3:49 pm, Thursday, 27 August 2026
সর্বশেষ
‘ডনের কারণেই সালমান শাহ জনপ্রিয় হয়েছিল’: আদালতে ডনের আইনজীবী নিশ্চিত জেতা ম্যাচ ড্রয়ের পথে, ভারতের ফাইনালে যাওয়ার পথ কী বন্ধ হচ্ছে? তল্লাশি ও উদ্ধারকাজে নেপালে ২০০০ সেনা মোতায়েন ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস মক্কা চুক্তিতে বাংলাদেশ: আঞ্চলিক নিরাপত্তা নাকি কূটনৈতিক ভারসাম্য? বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩ শতাধিক যুগলের বিয়ে

সময়ের কাগজ আন্তর্জাতিক ডেস্ক :
  • Update Time : 09:18:34 am, Sunday, 26 April 2026
  • / 143 Time View

ইসরাইলের হামলায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের গণ বিয়ে হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এ বিয়ের অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন।আমিরাতের ‘গালান্ত নাইট ৩’ পোগ্রামের আওতায় এ আয়োজন করা হয়। মূলত যারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদেরই বিয়ের ব্যবস্থা করা হয় এই বিশাল আয়োজনের মাধ্যমে।প্রতিবেদনে আরও বলা হয়, এই গণ বিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের থেকে বাঁছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়।আয়োজকরা জানান, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণ বিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়।বিয়ের পাশাপাশি তাদের আরও সহায়তা কৃরা হয়। দেওয়া হয় বিভিন্ন উপহার।কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এরপর একে একে পড়ানো হয় বিয়ে। এতে ফিলিস্তিনি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও বাজানো হয়।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩ শতাধিক যুগলের বিয়ে

Update Time : 09:18:34 am, Sunday, 26 April 2026