Dhaka 3:50 pm, Thursday, 27 August 2026
সর্বশেষ
‘ডনের কারণেই সালমান শাহ জনপ্রিয় হয়েছিল’: আদালতে ডনের আইনজীবী নিশ্চিত জেতা ম্যাচ ড্রয়ের পথে, ভারতের ফাইনালে যাওয়ার পথ কী বন্ধ হচ্ছে? তল্লাশি ও উদ্ধারকাজে নেপালে ২০০০ সেনা মোতায়েন ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস মক্কা চুক্তিতে বাংলাদেশ: আঞ্চলিক নিরাপত্তা নাকি কূটনৈতিক ভারসাম্য? বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহে নামছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:59:15 am, Wednesday, 22 April 2026
  • / 112 Time View

আগামী ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ করবে সরকার। চলতি বোরো মৌসুমের ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার গম সংগ্রহ শুরু করবে হবে। এ সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এবার এফপিএমসি সভা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এমং গম ৫০ হাজার টন নির্ধারণ করা হয়েছে।

এবার ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।

তিনি বলেন, দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ টন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন মোট ৭০ থেকে ৭২ লাখ টন। বাকি ৮ লাখ টন জি টু জি পদ্ধতিতে আমদানি করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহে নামছে সরকার

Update Time : 07:59:15 am, Wednesday, 22 April 2026