Dhaka 3:58 pm, Thursday, 27 August 2026
সর্বশেষ
মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ‘ডনের কারণেই সালমান শাহ জনপ্রিয় হয়েছিল’: আদালতে ডনের আইনজীবী নিশ্চিত জেতা ম্যাচ ড্রয়ের পথে, ভারতের ফাইনালে যাওয়ার পথ কী বন্ধ হচ্ছে? তল্লাশি ও উদ্ধারকাজে নেপালে ২০০০ সেনা মোতায়েন ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস মক্কা চুক্তিতে বাংলাদেশ: আঞ্চলিক নিরাপত্তা নাকি কূটনৈতিক ভারসাম্য? বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস

বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ মালিক সমিতির

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 06:26:56 am, Wednesday, 22 April 2026
  • / 96 Time View

ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও পরিবহণ খাতের সংকটের কথা তুলে ধরেছে মালিক সমিতি। বিবৃতিতে উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এ ছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী।এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ মালিক সমিতির

Update Time : 06:26:56 am, Wednesday, 22 April 2026