Dhaka 1:36 am, Friday, 17 April 2026
সর্বশেষ
লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বেঁচে থাকার লড়াইয়ে সেন্টমার্টিনের জেলে পরিবার বিদ্যুৎ সংকটে সেন্টমার্টিন, বিকেলের পর অন্ধকারে ডুবে থাকে দ্বীপ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেতন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:50:37 pm, Thursday, 16 April 2026
  • / 13 Time View

নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কারণে রিহ্যাবের (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন প্রার্থী ও প্যানেলের পক্ষ থেকে। তারা দাবি করছেন, কমিশনের এমন ভূমিকার ফলে পুরো নির্বাচন প্রক্রিয়া একপ্রকার প্রহসনে পরিণত হয়েছে।

নির্বাচনের মাত্র দুই দিন আগে রাজধানীর বনানী ক্লাবে ঐক্য পরিষদের আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের আগে এ ধরনের আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বরং বিষয়টি এড়িয়ে যাওয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
প্রার্থীরা বলছেন, এটি শুধু আচরণবিধি লঙ্ঘনই নয়, বরং একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে সুস্পষ্ট সুবিধা তৈরি করার চেষ্টা। তাদের মতে, এমন কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে এবং সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে—পোলিং এজেন্ট নিয়োগে অনিশ্চয়তা, ভোটার তালিকা নিয়ে অসঙ্গতি এবং প্রয়োজনীয় সময়ে কমিশনের কর্মকর্তাদের অনুপস্থিতি। এসব কারণে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিভিন্ন প্যানেলের নেতারা মনে করছেন, কমিশনের এই ভূমিকা অব্যাহত থাকলে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে না। তারা অবিলম্বে আচরণবিধি লঙ্ঘনের ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের আবাসন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংগঠনের নির্বাচন যদি স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তবে তা পুরো খাতের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গতকাল জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন রিহ্যাবের ২০২৬-২০২৮ নির্বাচনে স্বতন্ত্র সভাপতি প্রার্থী নবো উদ্যোগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল খায়ের সেলিম, জাগরণ প্যানেলের সভাপতি প্রার্থী ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খান এবং প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল।

তারা বলেন, ৩৫ বছরের এ রিহ্যাব দেশের জিডিপির প্রবদ্ধি, বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থানসহ দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখানে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন সেটাই সবাই প্রত্যাশা করে। অথচ এই প্রতিণ্ঠানের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেই এখানে এক যোগে তিনজন সভাপতি প্রার্থী উপস্থিত হয়েছেন। তারা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দাবি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ

Update Time : 05:50:37 pm, Thursday, 16 April 2026