Dhaka 3:30 pm, Friday, 27 November 2026
সর্বশেষ
২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে মানবমর্যাদার পূর্ণাঙ্গ চিত্র: কোরআনে বর্ণিত ১০টি দিক শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর মজুরি নির্ধারণে সরকারের সম্পৃক্ততা ছিল না : মাহদী আমিন নারায়ণগঞ্জে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন ৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে : তথ্যমন্ত্রী এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না নির্বাচনী বিরোধের বাইরে দেশের জন্য একসঙ্গে কাজের সময়

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 06:35:32 am, Tuesday, 31 March 2026
  • / 432 Time View

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।মুখপাত্র জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ আছে।এ ছাড়া এপ্রিল মাসে আরো প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।তিনি আরও উল্লেখ করেন, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার অনেকটা কম, যা ব্যবস্থাপনাকে সহজ করছে।জ্বালানি বিভাগের তথ্যমতে, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল। এই বিপুল পরিমাণ ডিজেল মূলত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

Update Time : 06:35:32 am, Tuesday, 31 March 2026