ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত
- Update Time : 02:25:45 pm, Saturday, 28 February 2026
- / 195 Time View
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে বিমানের মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম কালবেলাকে বলেন, ইউএস-বাংলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো স্থগিত রয়েছে। তা ছাড়া বিকেল পর্যন্ত ইউএস বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত এয়ারক্রাফটগুলোর কোনোটিই আকাশে নেই, সব এয়ারপোর্টে রয়েছে।
এসকাগজ/আরডি
- ইউপি নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর
- ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভরতার কারণেই জ্বালানি সংকট : জোনায়েদ সাকি
- নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি
- চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে রোহিঙ্গা কিশোর, ক্যাম্পে ফেরত
- শিক্ষা-প্রশিক্ষণ-দক্ষতা উন্নয়নে চীন-বাংলাদেশ সমঝোতা স্মারক সই










