Dhaka 2:28 pm, Tuesday, 21 April 2026
সর্বশেষ
যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা, ২ নম্বর সতর্কসংকেত হাম-রুবেলা টিকা পাবে পৌনে দুই কোটি শিশু, কর্মসূচি শুরু আজ এক দিনেই দেখেছে ৪০ লাখ দর্শকের ভালোবাসা, কী আছে এই নাটকে? “কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির এইচএসসি পরীক্ষা ২ জুলাই: শিক্ষামন্ত্রী পাকিস্তানে সোমবার হবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ

সরকারি টাকায় না পোষালে চাকরি করার প্রয়োজন নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 10:35:12 pm, Saturday, 28 February 2026
  • / 101 Time View

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অফিস ও আদালতে কাজ করতে গেলে যদি আপনার কাছে টাকা দাবি করা হয়, তাহলে দয়া করে আমাদের জানাবেন। আমরা এসব দেখব। যদি কোনো সরকারি কর্মকর্তার সরকারি টাকায় পোষানো না হয়, তবে চাকরি করার প্রয়োজন নেই। যদি কাউকে দলের জন্য এসে কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন থাকে, তাহলে তার দল করার দরকার নেই। আমরা সমাজব্যবস্থার পরিবর্তনের দায়িত্ব নিয়েছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আরো বলেছেন, ‘আমরা আইনকে তার গতিতে প্রয়োগ করব। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে বা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে, তাহলে আমরা আইনের কঠোর প্রয়োগ করব।’ তিনি বলেন, ঝিনাইদহের শৈলকুপায় সার নিয়ে একটি বদনাম আছে। কিন্তু ভবিষ্যতে সারের কালোবাজারি থাকবে না, যেটাকে কঠোরভাবে দমন করা হবে।
মো. আসাদুজ্জামান যোগ করেন, ‘আপনার চারপাশে যদি মাদকসেবী বা মাদক কারবারি কারো সন্ধান পান, প্রশাসনকে জানাবেন। যদি তাদের প্রতি আপনার ভরসা না থাকে, তাহলে আমাকে এসএমএস করে জানাবেন। আগামী ৬ মাসের মধ্যে শৈলকুপা থেকে মাদকের বিষদাঁত ভেঙে ফেলতে চাই।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারি টাকায় না পোষালে চাকরি করার প্রয়োজন নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

Update Time : 10:35:12 pm, Saturday, 28 February 2026