Dhaka 9:34 am, Monday, 12 October 2026
সর্বশেষ
দুটি স্পিড বোর্ডে আগুনসন্ত্রাসীদের অভয়ারণ্য কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই পক্ষের গোলাগুলি আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

অর্থ আত্মসাৎ মামলা তদন্তে সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:56:32 am, Thursday, 20 November 2025
  • / 194 Time View

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের মহাপরিচালক বলেন, মো. আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানসহ মামলার ১৫ জনকে আগামী ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়েরসহ (ওরফে হিরু) ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দায়ের করেন।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মামলার বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য পত্র পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং ওই অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হবে।

ক্ষমতার পটপরিবর্তনের পর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অর্থ আত্মসাৎ মামলা তদন্তে সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব

Update Time : 10:56:32 am, Thursday, 20 November 2025