Dhaka 9:11 am, Wednesday, 10 December 2025
সর্বশেষ
‘আমি মেসি হতে চাই না’ খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন : ইসি সচিব খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় ড্র অনুষ্ঠানে থাকছে না ইরান বিপিএলের নিলাম : দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি দুই দিনে শেষ টেস্ট, উইকেটকে ‘খুব ভালো’ বললো আইসিসি নোয়াখালীতেই চূড়ান্ত পর্ব

তারেকের পাশে ইশরাক, আমজনতার দলের নিবন্ধন দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:24:12 am, Sunday, 9 November 2025
  • / 51 Time View

নির্বাচন কমিশন (ইসি) থেকে আমজনতার দলের নিবন্ধনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়া সংগঠনটির সদস্যসচিব তারেক রহমানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সেই সঙ্গে তিনি দলটিকে নিবন্ধন দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেককে দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক বলেন, ‘যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ তারেকের দলকে দেয়নি। তারেকের দলকে নিবন্ধন না দেওয়া হলে, যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলো রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।’

‘আমি আজকে তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে,’ যোগ করেন তিনি।

তারেক বলছেন যে দুই ছাত্র উপদেষ্টার কারণে না কি তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘এটা আমি অস্বীকার করবো না। উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ তিনি যথেষ্ট সমালোচক ছিলেন এই সরকারের। তারেক রহমান সমালোচনা করে গেছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, রাজনৈতিক কোনো শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় কি না। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছেন, সেটি একটি কারণ হতে পারে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তারেকের পাশে ইশরাক, আমজনতার দলের নিবন্ধন দাবি

Update Time : 10:24:12 am, Sunday, 9 November 2025