Dhaka 10:12 pm, Sunday, 22 November 2026
সর্বশেষ
১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ রাজনৈতিক ভাঙাগড়ায় বিনিয়োগ ও ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে: ওয়াহিদউদ্দিন স্ত্রীকে বাঁচাতে পাঁচ বছরের লড়াই নোবিপ্রবি শিক্ষকের, প্রয়োজন আরও ৭০ লাখ টাকা ​মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৯ আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত, আনভীর স্টেডিয়ামে পাকিস্তানের এশিয়া কাপ জয় রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
  • Update Time : 11:12:47 am, Monday, 27 October 2025
  • / 275 Time View

শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এই পেসারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

অনেকদিন ধরে পিঠের চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে কামিন্সের। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর অস্বস্তি অনুভব করেন তিনি।

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু অ্যাশেজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সোমবার ক্যানবেরায় সাংবাদিকদের নিশ্চিত করে দেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়া যাবে না ৩২ বছর বয়সী এই পেসারকে।অ্যাক্টিভওয়্যার

ব্রিজবেনে ৪ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্টে কামিন্সকে পাওয়ার আশা করছেন কোচ। সেই ম্যাচের জন্য প্রস্তুত হতে এই সপ্তাহে তিনি বোলিংয়ে ফিরবেন।

২০২১ সাল থেকে কামিন্সের অনুপস্থিতিতে ছয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জিতেছেন স্মিথ। যার মধ্যে একটি ২০২১-২২ অ্যাশেজে।

কামিন্স ছিটকে যাওয়ায় পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে দেখে যেতে পারে স্কট বোল্যান্ডকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে হ্যাটিট্রিক করেছিলেন ৩৬ বছর বয়সী এই পেসার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন কামিন্স

Update Time : 11:12:47 am, Monday, 27 October 2025