Dhaka 2:54 am, Saturday, 21 November 2026
সর্বশেষ
বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত, আনভীর স্টেডিয়ামে পাকিস্তানের এশিয়া কাপ জয় রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার ‘রইদ’-এর হাত ধরে বিশ্বমঞ্চে নতুন স্বীকৃতি তুষির রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা ক্যান্সারমুক্ত নারীর বাংলাদেশ গড়তে প্রতিরোধ ও চিকিৎসা সহজ করার আহ্বান সন্ত্রাসীদের ভবিষ্যতে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না: তারেক রহমান গণতন্ত্রের দীর্ঘ পথচলা—আন্দোলন, আত্মত্যাগ, ক্ষমতার পালাবদল এবং বারবার হারিয়ে যাওয়া প্রত্যাশা

নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:09:13 pm, Friday, 20 November 2026
  • / 16 Time View

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাজকে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। নিকোর হাত ধরে তিনি বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ সম্প্রতি আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চাচা ফাবিয়ান পাসের মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেই ঘটনা।

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। সেই দিনের স্মৃতিচারণা করে ফাবিয়ান জানান, মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচ শেষে লকার রুম থেকে বেরিয়ে আসছিলেন নিকো। এ সময় সেখানে ছিলেন মেসির মা সেলিয়া।

ফাবিয়ানের ভাষ্য অনুযায়ী, নিকোকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেলিয়া। নিকোও তাকে চিনতে পেরে শুভেচ্ছা জানাতে এগিয়ে যায়। তখনই নিকোর হাত ধরে সেলিয়া বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ মেসির মায়ের মুখে এমন কথা শুনে বিস্মিত হয়ে যান নিকো।

তবে মেসির মায়ের কাছ থেকে এমন স্বীকৃতি পেলেও নিজেকে আর্জেন্টাইন মহাতারকার উত্তরসূরি মনে করেন না নিকো। চাচা ফাবিয়ান জানিয়েছেন, নিকো বেশ শান্ত ও বিনয়ী স্বভাবের। মেসির সঙ্গে দেখা করতে পারা এবং তার পাশে খেলার সুযোগ পাওয়াকেই জীবনের বড় প্রাপ্তি মনে করেন তিনি।

বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন নিকো পাজ। আর্জেন্টিনার বাইরে থাকায় দেশটির ফুটবলকে ঘিরে থাকা প্রবল আবেগ ও চাপ থেকেও কিছুটা দূরে রয়েছেন তিনি। ফাবিয়ানের মতে, আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি ও আবেগের মাত্রা নিকোর কাছে এখনও বিস্ময়কর।

সম্প্রতি কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে জোড়া গোল করেন নিকো। এরপর থেকেই মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে মেসির মায়ের সেই মন্তব্য নিকোকে ঘিরে আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা

Update Time : 12:09:13 pm, Friday, 20 November 2026