Dhaka 8:53 pm, Friday, 16 October 2026
সর্বশেষ
মেরিটাইম প্রদর্শনী ও সুপার সেল কার বাজারে জমজমাট আইসিসিবি শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া ফ্রান্সে বিক্ষোভ অব্যাহত, প্যারিসে গ্রেপ্তার ১,২৬০ সিআইসিএ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিদেশি কম্পানিকে কনটেইনার টার্মিনাল লিজের সিদ্ধান্ত আত্মঘাতী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৮ তারিখ পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সরকারি আবাসন বরাদ্দে স্বচ্ছতা ও গতি আনতে চালু হলো অনলাইন সেবা

ইউরেশিয়া-ইইউর বাজারে জিএসপি সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:01:16 am, Thursday, 15 October 2026
  • / 8 Time View

ইউরেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। দুই দেশের মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকের ফাঁকে এসব দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্য উপমন্ত্রী মেদার তুমানভের সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়। তুলা উৎপাদন, বস্ত্র ও তৈরি পোশাক খাতে দুই দেশের পারস্পরিক পরিপূরক সক্ষমতা, ইউরেশিয়ার বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা এবং ওষুধশিল্পে অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।

এ ছাড়া বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বাড়ানো, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণ এবং ইউরেশিয়া ও ইইউর বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে জিএসপি সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন দুই পক্ষ।

বৈঠকে দ্বৈত কর পরিহার চুক্তি ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি সম্পাদন, যৌথ অর্থনৈতিক কমিশন গঠন এবং দুই দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়েও আলোচনা হয়।

কিরগিজ প্রজাতন্ত্রের শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসভের সঙ্গে বৈঠকে বাংলাদেশের কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ ও শ্রমিক চলাচল নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রসচিব।

বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে কিরগিজস্তানে ব্যাপক উন্নয়নকাজ চলায় দেশটি বিদেশ থেকে আরো কর্মী নিয়োগ করতে চায়।

নির্মাণ, বস্ত্র, ওষুধশিল্প, ডিজিটাল সেবা, কৃষি ও শিক্ষকতার মতো খাতে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 

এ ক্ষেত্রে দুই দেশের সরকারি পর্যায়ে (জি-টু-জি) সহযোগিতা আরো গভীর করা এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়েও আলোচনা হয়। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন কিরগিজস্তানের শ্রমবিষয়ক উপমন্ত্রী।

অন্যদিকে, কিরগিজ প্রজাতন্ত্রের বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতা জোরদার, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, বৃত্তি এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন কিরগিজস্তানের শিক্ষামন্ত্রী।

এ ছাড়া অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের ক্ষেত্রে ভবিষ্যতে শিক্ষার্থীদের কিরগিজস্তান ছাড়তে হবে না বলেও তিনি জানান। 

পররাষ্ট্রসচিবের আমন্ত্রণে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন গুলজাত ইসামাতোভা।

বৈঠকগুলোতে বাংলাদেশের তাসখন্দে নিযুক্ত রাষ্ট্রদূত ড. এম. মনিরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইউরেশিয়া-ইইউর বাজারে জিএসপি সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ

Update Time : 08:01:16 am, Thursday, 15 October 2026