Dhaka 12:07 pm, Sunday, 18 October 2026
সর্বশেষ
আজ গণতন্ত্রের জন্য বিশ্ব যুব দিবস দেশকে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, কিছু বিষয়ে অসন্তোষ মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর, শুনলেন পথচারীদের কথা ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:53:21 am, Wednesday, 30 September 2026
  • / 15 Time View

বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘ধর্মের লেবাসে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

স্বৈরাচারের সময় আল্লাহু আকবার ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আগামীতে সংবিধান সংস্কারের সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘কিছু লোক পাশের দেশে বসে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে।’

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে

Update Time : 07:53:21 am, Wednesday, 30 September 2026