তেজগাঁওয়ে স্টাফ কোয়ার্টারে মিলল স্ত্রীর লাশ, স্বামী পলাতক
- Update Time : 11:34:23 am, Tuesday, 29 September 2026
- / 39 Time View
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টারের তালাবদ্ধ একটি কক্ষ থেকে গৃহবধূ নিশি আক্তারের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সাগর পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে কম্বলে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ।
তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং বাইরে থেকে রুম তালাবদ্ধ করে হত্যাকারী পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিশি আক্তার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. খোকনের মেয়ে। ৫/৬ বছর আগে সাগরের সঙ্গে বিয়ে হয়। তাদের ৪ বছরেরর একটি সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, কি কারণে বা কেন তাকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে। তবে সন্দেহের তীর তার স্বামীকে ঘিরে, যিনি মাদকাসক্ত ছিলেন।















