Dhaka 3:45 pm, Tuesday, 22 September 2026
সর্বশেষ
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ‘নতুন ধরনের অস্ত্রের’ প্রশংসা কিমের বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান ‘কমপ্লিট শাটডাউন’ চুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স : রাষ্ট্রদূত ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার : তথ্য উপদেষ্টা যেখানে জিয়া বলেছিলেন ‘আমরা নিশ্চিহ্ন হব না’, সেখানে এবার তারেক চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন, সুষ্ঠু তদন্ত দাবি সুশান্তের সাবেক ম্যানেজারের রহস্যমৃত্যু, পুনঃতদন্তের নির্দেশ আদালতের জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন তানজিম ওয়াহাব

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন : রাষ্ট্রদূত মুশফিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:15:35 am, Tuesday, 22 September 2026
  • / 5 Time View

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে অধিবেশনে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানরা আলোড়িত হবেন।

অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরো সুদৃঢ় করবে। 

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘কষ্টার্জিত গণতন্ত্রের বিজয়গাথায় বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্ক গেছেন। তার এই ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

রাষ্ট্রদূত মুশফিক আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানরা আলোড়িত হবেন।’

তিনি বলেন, অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরো সুদৃঢ় করবে।

স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা যেভাবে জেএফকে বিমানবন্দর থেকে ফার্স্ট এভিনিউয়ের ৪৬ স্ট্রিট পর্যন্ত স্লোগানে মুখরিত করে রেখেছিলেন, এবার তারা তাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না।

স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে সবার আগে বাংলাদেশ।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন : রাষ্ট্রদূত মুশফিক

Update Time : 08:15:35 am, Tuesday, 22 September 2026