Dhaka 3:06 pm, Tuesday, 22 September 2026
সর্বশেষ
চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন, সুষ্ঠু তদন্ত দাবি সুশান্তের সাবেক ম্যানেজারের রহস্যমৃত্যু, পুনঃতদন্তের নির্দেশ আদালতের জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন তানজিম ওয়াহাব সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল রেললাইনে ‘শুয়ে ছিলেন’ তরুণী, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ অভিভাবকদের আপত্তি গ্রাহ্য করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা : আওয়ামী লীগ নেতাকে সভাপতি পদে মনোনয়নের সুপারিশ প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন : রাষ্ট্রদূত মুশফিক ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে

দুদকের কর্মচারীদের ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:54:10 am, Tuesday, 22 September 2026
  • / 4 Time View

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের জন্য চাকরির বয়স ও গ্রেডভিত্তিক মাসিক ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে।

২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত ঝুঁকিভাতার হার সংশোধন করে নতুন হার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে গ্রেড-১০-এর কর্মচারীরা চাকরির বয়স ৫ বছর বা এর কম হলে মাসে ৩ হাজার ২৪০ টাকা ঝুঁকিভাতা পাবেন।

আগের হার ছিল ২ হাজার ৭০০ টাকা। 

গ্রেড-১১ পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে নতুন ভাতা ২ হাজার ৬৪০ টাকা। গ্রেড-১২ পর্যায়ের কর্মচারীদের চাকরির বয়স অনুযায়ী নতুন ভাতার হার ২ হাজার ৫২০ টাকা। গ্রেড-১৩ পর্যায়ের ক্ষেত্রে ৫ বছর বা এর কম চাকরির বয়সে ২ হাজার ২৮০ টাকা।

এ ছাড়া গ্রেড-১৪ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের জন্যও চাকরির বয়সভিত্তিক নতুন হার নির্ধারণ করা হয়েছে। 

গ্রেড-১৪তে সর্বনিম্ন ২ হাজার ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৪ হাজার ৫৬০ টাকা, গ্রেড-১৫তে ২ হাজার ৪০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা, গ্রেড-১৬তে ১ হাজার ৯২০ টাকা থেকে ৩ হাজার ৮৪০ টাকা, গ্রেড-১৭তে ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-১৮তে ১ হাজার ৬৮০ টাকা থেকে ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত ভাতা পাওয়া যাবে।

অন্যদিকে গ্রেড-১৯ পর্যায়ের কর্মচারীদের জন্য চাকরির বয়সভেদে নতুন ভাতা ১ হাজার ৫৬০ টাকা থেকে ৩ হাজার ২৪০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আর গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীরা ১ হাজার ৪৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ১২০ টাকা পর্যন্ত ঝুঁকিভাতা পাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুদকের কর্মচারীদের ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

Update Time : 07:54:10 am, Tuesday, 22 September 2026